IELTSCapsule Home

সমস্যা হচ্ছে? আমরা সাহায্য করতে এখানে আছি।

সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে reply করি।

সাধারণ প্রশ্ন (FAQ)

OTP আসছে না, কী করব?

প্রথমে দেখুন number-টা সঠিক কিনা এবং সেটা Robi (018) বা Cirkle (016) কিনা — আপাতত শুধু এই দুইটা operator support করা হয়। Network দুর্বল থাকলে SMS আসতে ১-২ মিনিট দেরি হতে পারে। ৬০ সেকেন্ড পর "OTP আবার পাঠান" চাপুন। তারপরও না এলে নিচের form-এ জানান।

Payment কেটেছে কিন্তু Premium active হয়নি

কিছু ক্ষেত্রে operator-এর confirmation আসতে কয়েক মিনিট সময় লাগে। ৫ মিনিট পর একবার Login করে দেখুন। তারপরও active না হলে নিচের form-এ "Premium activate হয়নি" select করে জানান — আপনার payment-এর তথ্য আমাদের কাছে থাকে, তাই আলাদা করে কিছু পাঠাতে হবে না। এই ধরনের ক্ষেত্রে হয় Premium চালু করে দেওয়া হয়, নয়তো টাকা ফেরত দেওয়া হয়।

দুইবার টাকা কেটেছে

একই ২৪ ঘণ্টার জন্য দুইবার charge হলে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয় — আপনাকে আলাদা করে চাইতে হয় না। সাধারণত ২৪-৭২ ঘণ্টার মধ্যে ফেরত আসে। এর বেশি দেরি হলে নিচের form-এ জানান।

কোন number দিয়ে Subscribe করেছিলাম মনে নেই

আপনার account পুরোপুরি mobile number-এর সাথে যুক্ত। যে number-টা ব্যবহার করেছেন বলে মনে হয়, সেটা দিয়ে Login করে দেখুন — OTP এলেই বুঝবেন সেটাই সঠিক। একাধিক number চেষ্টা করেও না পেলে নিচের form-এ জানান।

Subscription বন্ধ করব কীভাবে?

Dashboard-এ Subscription card-এ "Unsubscribe করুন" button আছে। Unsubscribe করলে আপনার চলতি ২৪ ঘণ্টার Access শেষ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তারপর আর নতুন করে charge হবে না।

AI Band Score কি আসল IELTS Score?

না। এটি AI Estimated Band — আপনার প্রস্তুতি কেমন চলছে সেটা বোঝার জন্য। Official IELTS Score শুধুমাত্র British Council, IDP বা Cambridge-এর পরীক্ষা থেকেই পাওয়া যায়।

Report a Problem

Login করা না থাকলেও সমস্যা জানাতে পারবেন। শুধু আপনার mobile number দিন, যাতে আমরা যোগাযোগ করতে পারি।